বিজয় দিবস উপলক্ষে আজিজুল হক স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে আয়োজিত প্রিতি ক্রিকেট টুর্নামেন্ট এ নবজাগরণ স্পোর্টিং ক্লাব ও আজিজুল হক স্পোর্টিং ক্লাব এর খেলায় সার্বিক সহযোগিতা করেন কিসমতের কৃতি সন্তান শাহ আলম। এবং বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিয়ে সম্পুর্ণ খেলা উপভোগ করে সকলের সাথে উপস্থিত থেকে উক্ত বিজয় টুর্নামেন্ট কে সফল করার গুরু দায়িত্ব পালন করেন সকলের প্রিয় শিক্ষক জনাব জিন্নাত স্যার।

যিনারা মাঠে উপস্থিত থেকে নবজাগরণ স্পোর্টিং ক্লাব ও আজিজুল হক স্পোর্টিং ক্লাবের খেলাটি উপভোগ করেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

খেলা শেষে জনাম মো: শাহ আলম  সকলের প্রতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে থাকয়ে হলে সবাইকে খেলাধুলার মধ্যে লিপ্ত থাকতে হবে, বড়দের সম্মান দিয়ে কথা বলবা এবং ছোটদের স্নেহ করবা।

একপর্যায়ে জনাব জিন্নাত স্যার বলেন খেলায় জয় পরাজয় দুটিই থাকে তাই জয়ী দলকে যানাই অভিনন্দন ও পরাজিত দলকে বলতে চাই সামনে তুমাদের জন্য আরো ভালো কিছু আশা করছে। তাই মন খারাপের কিছু নেই। শুভ কামনা রইলো তুমাদের সকলের জন্য।