এই সিজনটা নেইমারকে ছাড়াই শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর নেইমারকে ছাড়া শুরুটাও দারুন হয়েছে বার্সেলোনার। লা লীগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মেসির দল। আর  হয়ে খুজছে স্প্যানিশ জায়েন্টটি। আর সেই হিসেবে সবার উপরে নাম ছিলো ফ্রান্সের স্ট্রাইকার গ্রীজম্যানের।

আর সেই গ্রীজম্যানের সাথেই নাকি চুক্তি ফাইনাল করে ফেলেছে বার্সা। এমনটাই জানালো স্প্যানিশ পত্রিকা দৈনিক মুন্ডো দেপোর্তিভো। পত্রিকাটির বরাতদিয়ে বলা হয় ,

’অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার গ্রিজম্যানের সঙ্গে বার্সেলোনার চুক্তি প্রায় পাকা। কয়েকদিন আগে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ নাকি গ্রিজম্যানের পরিবারের সঙ্গে একত্রে বসে ডিনারও করেছে।

আর সেই ডিনার করার সময়ই আলোচনা চূড়ান্ত হয়েছে বলে তাদের দাবি!