
প্রতিনিয়তই বিরাটের সফলতার তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন কিছু রত্ন। ভারতীয় এই অধিনায়ক দ্রুততম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসে ৫০তম সেঞ্চুরি করলেন। সেঞ্চুরির জন্য ফিফটি করতে তাকে ৩৪৮টি ইনিংস খেলতে হয়েছে।
কিন্তু এখানে বিরাটের সাথে হাশিম আমলার খেলা অমিমাংসিত। প্রোটিয়া ব্যাটসম্যানও ৩৪৮টি ইনিংসে আন্তর্জাতিক সেঞ্চুরির ‘ফিফটি’ করেছিলেন।ভারত হঠাৎ করেই কলকাতার টেস্টের পঞ্চম দিনে চলে আসেন চালকের আসনে। আর তাও যে বিরাটের সুবাদেই এটা কিন্তু না বললেই নয়।
কেননা পঞ্চম দিনের উইকেটেও ১১৯ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আবার গতকাল কোহলি দুই ওপেনার লোকেশ রাহুল (৭৯) ও শিখর ধাওয়ানের (৯৪) দুর্দান্ত দুটো ইনিংসে তাদের ইনিংস ৩৫২ রানে ঘোষণা করেন। ভারত আজ মাত্র ২১ রানে তাদের ৩ উইকেট হারিয়ে ফেলে।
আড়াইশ রান সংগ্রহ করার আগেই যখন ভারত তাদের পঞ্চম উইকেট হারিয়ে ফেলে তখন বেশ বিপদেই ছিল তারা। ফলে কোহলিকে অন্য প্রান্তের কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই দলকে সামনের দিকে টেনে যেতে নিতে হয়। দলকে ২৩০ রানের লিড এনে দিয়েছেন। এমন কী বোলরারও এই ইনিংসে কোহলির মান রেখেছেন।
শ্রীলঙ্কা যদি এই টেস্টে ডও করতে চায় তাহলে কমপক্ষে তাদের ৪৭ ওভার ব্যাট করতে হবে। আবার যদি জিততে চায় তাহলে এর মধ্যেই তাদের ২৩১ রান সংগ্রহ করতে হবে।
