
পাকিস্তানকে ৩৭ রানে পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। এই ম্যাচে দুর্ধান্ত খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর তাই বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভুলেনি পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ি অধিনায়ক ও বর্তমান প্রেসিডেন্ট ইমরান খান।
ইমরান খান তার এক বার্তায় লিখেন,‘অভিনন্দন বাংলাদেশ। এত সুন্দর ভাবে বাংলাদেশ এগিয়ে গেছে যা দেখে আমি সত্যিই বিস্মিত। এখন এই বাংলাদেশ নিয়ে ভবিষ্যত বাণী করা যায় সামনে তাদের জন্য মহা আনন্দের দিন আছে।”
তিনি আরও বলেন, “আমি চাই বাংলাদেশ ভারতকে হারিয়ে এশিয়ার কাপ জয় করুক। তবে পাকিস্তানের বর্তমান পারফরম্যান্স খুব হতাশ আমি। এই ম্যাচে পুরো মাঠেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতার অভাব লক্ষ্য করা গেছে।”
পাকিস্তান দলকে নিয়ে তিনি আরও বলেন, “পাকিস্তানের এই দলটা বেশ তরুণ, গত কয়েকটা টুর্নামেন্টেই দুর্দান্ত পারফর্ম করেছে তারা। সেই সঙ্গে আমাদের প্রত্যাশাকেও অনেক উপরে নিয়ে গিয়েছিল। তবে বাংলাদেশের কাছে হারের পর আমি বলব শক্তিশালী হয়ে কামব্যাক করার জন্য পাকিস্তানের উচিত অনুশীলনে আরও বেশি মনোযোগী হওয়া।”
তিনি আরো বলেন, “মাশরাফি থেকে সকলকে শিক্ষা নেওয়া দরকার কিভাবে দলের প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে খেলে যায়।গতকাল তার এই অসাধারন পারফরম্যান্স ই বলে দেয় এবারের এশিয়া কাপের যোগ্য দাবিদার মাশরাফি বিন মর্তুজাই।”
