আমরা সকলেই জানি বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ক্রিকেটের ওপেনার ইমরুল কায়েসের জন্মস্থান মেহেরপুর। সেই হিসেবে তিনি খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে থাকেন। দেশের সকল ক্রিকেয় ভক্ত তার বাড়ি খুলনা বিভাগে বলেই জানেন। কিন্তু আপনি কি জানেন এই ওপেনায় ইমরুল কায়েসেরই গ্রামের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার সাহেবপাড়া গ্রামে।

ইমরুল কায়েসের খুব কাছের মানুষ ছাড়া বাকীদের একথা জানার কথা না। মেহেরপুরে জন্মগ্রহণ করলেও ভারতের নদিয়ার সাহেবপাড়া গ্রামে তার বাপ-দাদার ভিটে বাড়ি। ছোটবেলায় অনেক গল্প শুনেছেন সে গ্রামের। বেশ কয়েকবার ভারত গেলেও আগে কখনো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি তার।  ‘শিকড়ের টানে ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশি ওপেনার’ শিরোনামে সংবাদ এসেছে ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায়।

যেখানে ইমরুল কায়েস সম্পর্কে বলা হয়, বাপ-দাদার মুখে ‘ইন্ডিয়ার বাড়ির কত যে গল্প শুনেছেন, তার ইয়ত্তা নেই। সেই গল্প শুনতে শুনতে যেন চোখের সামনে দেখতে পেতেন সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, গ্রামের পুকুরপাড়, খেলার মাঠ। কিন্তু বেশ কয়েকবার ভারতে এলেও নদীয়ার করিমপুর ২ ব্লকের সাহেবপাড়া গ্রামের সেই বাড়িটায় যাওয়া হয়নি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসের। অবশেষে মিটল সে সাধ। বাবা, মা ও এক বন্ধুকে নিয়ে গ্রামে ঘুরে আসলেন ইমরুল।