
বাংলাদেশ জাতীত দলের ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েস হ্যাকারের কবলে। আগামি কাল তার অফিশিয়াল ফেসবুক পেইজ ও আইডি হ্যাক করা হয়েছে। পরে ফেসবুক পেইজ ফেরত পেলেও আইডি এখনও পায় নি। তাই ইমরুল কয়েসের ফেসবুক থেকে কোন ধরণের মেসেজ গেলে তা এরিয়ে যেতে বলেছে তিনি।

এনিয়ে আজ ফেসবুকে লিখেন, আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজটি গতরাতে হ্যাক হয়। পেজটি পুনরুদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত ব্যক্তিগত অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
আইডি’টি এখন ডিসেবল আছে। তাই আমার নামে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে থেকে কারও কাছে কোনো রকম মেসেজ গেলে তা এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।
