
আজ ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে মাঠে নামবে ভারত। যে জিতবে সেই হবে এশিয়া কাপের চ্যাম্পিয়ান্স।
এদিকে ২৮ সেপ্টেম্বর দিনটি ভারতের জন্য কুফা একটি দিন। এদিন এখন পর্যন্ত পাঁচ ম্যাচের একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি ভারত। তবে একটি ম্যাচ বৃষ্টির কারণ পরিত্যাক্ত হয়েছিল।
১৯৮৪ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ২২০ রান করে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচে ১৭২ রান কতে ভারত। ৪৮ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।
এর পর ১৯৯৭ সালের ২৮ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এর বিপক্ষে জিতে জিতে হারতে হয় ভারতকে।
২০১৭ সালের ২৮ সেপ্টেম্বরও পরাজিত হয় ভারত। পাঁচ ম্যাচ সিরিজে প্রথম তিন ম্যাচ জয়ের দেখা পায় ভারত। কিন্তু চতুর্থ ম্যাচে পরাজিত হয় ভারত।
শুধু মাত্র ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর হার নিয়ে মাঠ ছাড়তে হয়নি ভারতকে। কিন্তু বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়।
আজ ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। তার ভিতর টাইগাররা চোট আক্রান্ত। তবে আহত বাঘ নাকি আবার ভয়ঙ্কর। আর ওপর ২৮ সেপ্টেম্বরের স্মৃতি যদি তাড়িয়ে বেড়ায় তাহলে?
