ইন্ডিয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। বছর ভিত্তিক এই আসরের জন্য অপেক্ষায় থাকে ইন্ডিয়া সহ ক্রিকেট প্রেমী সকল দেশের মানুষ। সেই টুনামান্ট শুরুর আগেঈ বন্ধ হতে চলছে।

ক্রোড়পতি টুর্নামেন্ট (আইপিএল) স্থগিত করে দেয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছেন এক আইপিএস অফিসার। অভিযোগ, বেটিং রুখতে এখনো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

চেন্নাইয়ের আইপিএস অফিসার জি সম্পত কুমার মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করলেন, যাতে করে ভারতীয় বোর্ড পরিচালিত আইপিএলের ১১তম এই টুর্নামেন্ট বন্ধ করা হয়। নিজের পিটিশনে তিনি লিখেছেন, ২০১৩ সালে আইপিএল-এর ম্যাচ ফিক্সিং প্রকাশ্যে আনতে সমর্থ হয়েছিলেন তিনি। সেই সময় আট দলেরই নাম উল্লেখ করেছিলেন সম্পত কুমার। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, ‘‘লোধা কমিটির রিপোর্ট না মেনে এখনও কায়েমি স্বার্থ চালু রয়েছে। তা বন্ধ করার মতো পর্যাপ্ত পদক্ষেপও করা হয়নি। বোর্ডের পক্ষ থেকেও স্বার্থ সংঘাতের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।’’

তিনি আরো দাবি করেন, বোর্ডের তরফে ম্যাচ ফিক্সার, বুকি অথবা গড়াপেটার চাঁইয়ের উপর লক্ষ্য রাখার কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। কোনো তথ্যভাণ্ডারও মজুত নেই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে। বোর্ডকে আরো দুষে তিনি বলেন, ক্রিকেটারদের উপার্জনের উপর নজর রাখা হয় না। দুর্নীতি দমন শাখার কাজকর্ম নিয়েও প্রশ্ন রয়েছে। বুধবারেই শুনানি হওয়ার কথা। তার পরেই সিদ্ধান্ত হবে আইপিএল ভাগ্যে কী রয়েছে।

তবে সম্পত কুমার স্পষ্ট জানাচ্ছেন, আইপিএলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তা তিনি চান না। গড়াপেটা রুখতে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়া পর্যন্ত আদালত অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক, সেটাই তিনি আপাতত চাইছেন।