ক্রিকেট লীগ গুলোর মধ্যে প্রথম বারের মতো আইপিএলে সংযোজন হতে যাচ্ছে ফুটবলের মত মধ্যবর্তী দলবদল। ফুটবলে এই বিষয়টি স্বাভাবিক হলেও ক্রিকেটের ক্ষেত্রে এইবারি প্রথম হচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে প্রতিটি দলেই প্রচুর পরিমাণে নামি খেলোয়াড় কিনেছেন। তাই,মূল একাদশ এ অনেক ভালো পারফর্ম করেও জায়গা করে নিতে কষ্ট হচ্ছে। এছাড়া,দল গুলো ও অনেক টাকা খরচ করেও তাদের দিয়ে খেলাতে পারছে না, বেঞ্চে রেখে দিচ্ছে। এতে দল গুলোর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

এজন্য খুব শীঘ্রই সম্ভবত এই সপ্তাহের মধ্যেই মধ্যবর্তী দলবদলের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কমিটি। এর ফলে দল গুলো তাদের দুর্বলতা পূরণ করার জন্য অন্য দল থেকে খেলোয়াড় সংগ্রহ করতে পারবে পাশাপাশি বেঞ্চের নামিদামি পারফর্মার রাও তাদের ক্রিকেটীয় নৈপুণ্য প্রদর্শন এর সুযোগ পাবেন।

পাশাপাশি দল গুলো তাদের ক্ষতি কিছুটা পোষাতে পারবেন। তবে,তাদের ক্ষেত্রেই এই দলবদল প্রযোজ্য হবে যারা এখন পর্যন্ত তাদের ফ্রেঞ্চাইজির পক্ষে ২ ম্যাচের বেশি ম্যাচে খেলেনি।