
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেই হারে নিমজ্জিত না হয়ে পরের ম্যাচেই শ্রীলঙ্কার ২১৪ রানের পাহাড় টপকে জিতে গিয়ে উড়তে থাকে টাইগাররা। কিন্তু পরের ম্যাচেই আবারো সেই ভারতের কাছেই হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জয় পাওয়ায় শেষ ম্যাচটি এখন ফাইনালের আগেই ফাইনালে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও পরের দুই ম্যাচেই বাংলাদেশ এবং ভারতের কাছে হেরে বিপদে আছে লঙ্কানরাও। নিজেদের মাটিতে অনুষ্ঠিত এই ট্রুনামেন্টের ফাইনাল খেলতে হলে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই তাদেরও। তাই তাদের কাছেও এটি ফাইনাল ম্যাচের মতই।
আর দুই দলের কাছেই যেহেতু্ ফাইনালের আগেই ফাইনাল ম্যাচ এটি , তাই নিজেদের দুর্বলতা কাটাতে সাকিবকে দলে নিচ্ছে বাংলাদেশ। মিডলঅর্ডারে ব্যর্থতা ও বোলিং আক্রমনকে আরো ধারালো করতেই শেষ ম্যাচের জন্য সাকিবকে ডেকেছে বিসিবি।
