সিজনের শেষ ম্যাচ আর শেষ ম্যাচের একদম শেষ মিনিট, সদ্য লীগ জয়ী দলের ব্রাজিলিয়ান এক কালো বালক গোল বলটির দিকে প্রাণপনে দৌড়াচ্ছে নিজের দলকে এক অনন্য রেকর্ডের সামনে পৌছে দিবে বলে! কিন্তু রেফারি যেন পিছ থেকে তাড়া দিচ্ছে খেলা শেষ করে দিতে চায় এক্ষুনি বলে।

অন্য দিকে স্বাগতিক দলের সমর্থকেরাও আনন্দ উদ্যাপন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কারণ খেলার বর্তমান অবস্থা থেকে তারা যেই পয়েন্ট পাবে তা যে তাদেরকে রেলিগেশান থেকে নিশ্চিত বাচিয়ে দিবে তাদের! তবে এতে হয়তো লীগ জয়িদের মনের আপছোছ বাড়িয়ে দিতে পারে, এত সুন্দর একটা সিজন কাটিয়েও ১০০ পয়েন্টের অনন্য রেকর্ড হাতছাড়া করায়।

কিন্তু অন্য দিকে ক্ষিপ্র গতিতে দৌড়াতে থাকা বালকটি যে তার বুকে আজ থেকে ঠিক ৬ বছর আগের রোমাঞ্চকর সেই শেষ মূহুর্তের লীগ জয়ের প্রেরণা নিয়ে বাতাসে ভাসতে থাকা বলটিকে জালে পাঠিয়ে ক্লাবের নামটিকে যে ইতিহাসের পাতায় নিজ হাতে লেখার প্লান করছে তা কি কেও তখন ভেবেছিলো?!

হয়তো বা না অথবা বলা যায় সে কাওকে ভাবার সময় পর্যন্তই দেয়নি। ভাসতে থাক বলটি মাটি ছুলো কি ছুলো না অমনিই যে গোল!!

গ্যালারিতে থাকা সিটি ফ্যানগুলোও চিৎকার দিয়ে উঠলো “জেসুসসসসসসসসসসসসসসসসসস…”