
বাংলাদেশ জাতীয় দলের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। জাতীয় দলে যখন সুযোগ পেয়েছে তখন ভালো কিছু করার চেস্ট করেছে। কিন্তু বিসিবির অবহেলার কারণে হারিয়ে যাচ্ছে এই লেগ স্পিনার।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৬ ম্যাচের ৯ ইনিংস বল করে ৪.১৪ ইকোনমি রেটে নিয়েছে ১৬ উইকেট। দলের হয়ে পাঁচ উইকেট নিয়েছে এক বার। সর্বোচ্চ সেরা বলিং ৯৬/৬।
তিন ম্যাচ ওয়ানডে খেলে ৬ ইকোনমি রেটে নিয়েছে ৪ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ বলিং ৪২/২ উইকেট।
এক মাত্র টি২০ ম্যাচে ১০ ইকোনমি রেটে নিয়েছে ২ উইকেট।
বিসিবির উচিৎ এই লেগ স্পিনারের দিকে নজর দেওয়া। তার প্রতি বিসিবির সুনজর পেলে বাংলাদেশ এক জন লেগ স্পিনার পাবে। কিন্তু বিসিবির অবহেলায় লেগ স্পিনার পেয়েও হারিয়ে ফেলছে।
