ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফরোয়ার্ড বলা হয় রোনাডোকে ।  তিনি অনেকের জন্যই আদর্শ। পরবর্তি প্রজন্মের অনেকেই তার ফুটবল স্কিল অনুকরন করার চেষ্টা করে।  তবে এবার রোনালদোর দেশের বর্তমান সেরা তরকা নেইমার রোনালদোকে অনুসরন করেছেন বটে, তবে সেটা একটু ভিন্ন ভাবে।

২০০২ সালে বিশ্ব্কাপ জিতেছিল ব্রাজিল।  সেই বিশ্বকাপে অসাধরন পারফর্ম করেছিল ব্রাজিলিয়া লিজেন্ড ফরোয়ার্ড।  সেই ট্রুনামেন্টে ৮টি গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।  সেই ট্রুনামেন্টে রোনালদোর চুলের স্টাইলটাই এবার নকল করলেন নেইমার।  নিজের চুলের কাটিংটাও দিলেন সেভাবেই।  

নেইমার বলেন, আমি সেই বিশ্বকাপটি সম্পুর্ন মনোযোগ সহকারে দেখছিলাম।  এবং আমার সব কিছু মনে আছে।  আমার মনে আছে রোনালদোর হেয়ার কাট ছিল এটি এবং এটি দেখতেও সুন্দর লাগছিল।  তাই আমিই সেটা করলাম। 

২০০২ সালে এই চুলের কাটিং দিয়েই বিশ্বকাপ খেলতে নেমে বাজিমাৎ করেছিলেন রোনালদো।  এবার কি রোনালদোর সেই পথেই হাটবেন নেইমার! তাহলে কি ৬ষ্ঠ বিশ্বকাপ শিরোপাও আসবে নেইমারের হাত ধরেই?