
কছু দিন পর আবারও শুরু হচ্ছে আইপিএল নিলাম। ২০০৯ সালের আইপিএলে মাশরাফিকে নিয়ে হইচই পড়ে যায় নিলাম কক্ষে। শেষ পর্যন্ত বাংলাদেশি টাকায় ৪ কোটিতে কলকাতা নাইট রাইডার্স কিনে ছিলো ম্যাশকে। এ কথা বলার আসল কারণ হলো আইপিএল নিলামে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারের দর এর চেয়ে বেশি ওঠেনি।
তখন বাংলাদেশের সংবাদমাধ্যম লড়াইটার নাম দিয়েছিল ‘ব্যাটল অব বলিউড’। জুহি চাওলা আর প্রীতি জিনতার টানাটানিতে ৬ লাখ ডলারে (প্রায় ৪ কোটি টাকা) উঠে গিয়েছিল মাশরাফির দাম। যেটা শুরু করেছিলো মাত্র ৫০ হাজার ডলার থেকে। যেটি এখন পর্যন্ত আইপিএলের নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দর। এই অর্থে মাশরাফিকে পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আশা যতটা ঊর্ধ্বমুখী ছিল, ততটাই বাজে হয় মাশরাফির আইপিএল-অভিজ্ঞতা।
১৬ মে জোহানেসবার্গে আইপিএলে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়ে যান মাশরাফি। ডেকান চার্জার্সকে ১৬১ রানের লক্ষ্য দিয়েছিল কলকাতা। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে মাশরাফি ব্যাক্তিগত প্রথম ওভার করতে এসে দিলেন ১৫ রান। জিততে হলে ডেকানদের দরকার ছিল ৬ বলে ২১ রান। শেষ ওভারে বোলিং করার দায়িত্ব দেওয়া হলো ৩ ওভারে ৩৩ রান দেওয়া মাশরাফিকেই। শেষ ৪ বলে ১৮ রান তুলে ম্যাচ জিতিয়ে দিলেন রোহিত শর্মা। একটা ম্যাচেই শেষ হয়ে যায় মাশরাফির আইপিএল-অধ্যায়।
