বার্সেলোনার ক্যাম্প থেকে বেরহয়ে এলেন মেসি। সেখান থেকে বেরহয়ে য়ার জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরো, ডি মারিয়া ও পাওলো দিবালাদের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে অনুশীলনে নেমেছেন এই বার্সেলোনা সুপারস্টার মেসি।

তবে বিশ্বকাপে মেসির দলকে জায়গা পেতে হলে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে সেরা চারে থাকতে হবে আর্জেন্টিনাকে। কিন্তু উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলার আগে এখনও পঞ্চম স্থানে রয়েছেন মেসি-আগুয়েরার আর্জেন্টিনা । তবে সব মিলিয়ে বাছাইপর্বে তাদের ম্যাচ বাকি রয়েছে মোট চারটি।

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য বৃহস্পতিবার উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ওই ম্যাচকে সামনে রেখেই আজ বুয়েন্স অ্যাইরেসে অনুশীলন পর্ব শুরু করেছেন কোচ জর্জ সাম্পাওলি।

এদিকে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া। এছাড়া সমান ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে তৃতীয় ও সমান পয়েন্টে চিলি রয়েছে চতুর্থ স্থানে । এদিকে ১৪ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা।