
মেসি সব সময়ে সমালোচিত হয়ে আসছে তার জাতীয় দল এবং বার্সালোনার হয়ে দুই রকম ফর্মের কারনে। বার্সালোনায় দুর্দান্ত মেসি জাতীয় দলে গেলেই যেন হারিয়ে ফেলেন নিজের ক্ষমতা। সেজন্য প্রচুর সমালোচনা শুনতে হয়েছে তাকে।
সেজন্য বিশ্বকাপের পর আর জাতীয় দলে ফিরেননি তিনি। এ নিয়ে কিছুদিন আগে ম্যারাডোনা বলেছিলেন, মেসির উচিত, জাতীয় দলে না ফেরা।
সেবার মেসির পক্ষে থাকলেও এবার মেসিকে নিয়ে বোমাই ফাটালেন তিনি। মেক্সিকোর একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মেসির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন তিনি। একই সাথে মেসিকে বিশ্বের সেরা খেলোয়ারও বলেন তিনি।
ম্যারাডোনা বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো আর মেসি বিশ্বের সেরা খেলোয়ার। কিন্তু তাকে নেতা বানানো বোকামি যে কিনা ম্যাচের আগে ২০ বার টয়লেটে যায়।
ম্যারাডোনা বলেন, মেসির আর পূজা করবেন না। সে বার্সালোনার এক, আর্জেন্টিনার আরেক।
একই সাথে মেসিকে আর জাতীয় দলে দেখতে চাননা বলেও জানান বিশ্বকাপ জয়ী এই তারকা। তিনি বলেন, আমি মেসিকে কখনোওই জাতীয় দলে ডাকবনা, কখনোই না
