
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বাদ পরতে পরতে শেষ ম্যাচে ইকুয়েডরে বিপক্ষে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এতেই বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসির হ্যাট্রিকে জয় পায় আর্জেন্টিনা।
আর এর পর থেকেই প্রশংসার সমুদ্রে ভাসছেন মেসি। তবে একটু আলাদাভাবে মেসির প্রশংসা করল আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবল ক্লাব সাচাচিসপাস।
মেসিকে সম্মান জানানোর জন্য এই ক্লাবের ফুটবলাররা মেসির হাসিমুখের একটি মুখোশ পরেন। তবে সেখানে ব্যতিক্রম ছিলেন গোলরক্ষক। এছাড়া মেসির মুখোশ নিয়ে একত্রে ছবিও তুলেছেন তারা। আর সেই ছবি নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে সাচাচিসপাস। আর সেই ছবির ক্যাপশনে তারা লেখে, ‘মেসিই আমাদের একমাত্র নায়ক। ‘
