
আগামী ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে জন্য বর্তমানে রাশিয়া অবস্থান করছে টিম আর্জেন্টিনা। রাশিয়ায় এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা বলেন মেসি।
তিনি বলেন, এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় আছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন। এ ছাড়া আরও থাকবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল, চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ও ১৯৯৮ সালের শিরোপাজয়ী ফ্রান্স।
অন্যদের এগিয়ে রাখলেও নিজেদেরকেও ভালো সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। সে সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বিশ্বকাপ জিতলে কি করবেন?-জবাবে তিনি বলেন, “আমরা যদি বিশ্বকাপ জিতি, ওয়াদা করছি, সান নিকোলাসে (বুয়েনস আইরেস থেকে ১৬৫ মাইল দূরের শহর) হেঁটে যাব আমি।”
“আমাদের সব চাওয়া একটাই-বিশ্বকাপ জয়।”
