রাশিয়া বিশ্বকাপকে আগে আগামী শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে ইসরাইলের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা রয়েছে। রাশিয়া যাওয়ার আগে এটাই আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ।

তার আগেই হুমকির মুখে পড়েছে মেসি। যদি ইসরাইলের বিপক্ষে খেলতে যায় তাহলে মেসির জার্সি এবং ছবি পুড়িয়ে প্রতিবাদ করার ডাক দিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌব।

ইসরাইল ও ফিলিস্তিন সংঘাত বর্তমান সময়ের চলমান দীর্ঘতম সংকট। শতশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হচ্ছেন। মে মাসের শুরুতেও গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।  এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিরা মেসিকে সেদেশে না খেলতে আহ্বান জানাচ্ছেন।

দেশটির ফুটবল প্রধান রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘মেসি বড় প্রতীক। তাই তাকে আমরা ব্যক্তিগতভাবে টার্গেট করেছি। আমরা সবাইকে বলেছি তার ছবি এবং জার্সি পুড়িয়ে প্রতিবাদ করতে। আমরা এখনো আশা করি মেসি এখানে খেলতে আসবে না।’