
দ্বিতিয় বারের মত বাংলাদেশে আসছে লিওনেল মেসি। আগামী ২০ জুলাই ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পর্যবেক্ষণ করার জন্যে বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
রোহিঙ্গা শরনার্থী শিবিরে এসে ৪ ঘন্টা সময় কাটাবেন। এই সফর নিয়ে ২য় বারের মত বাংলাদেশ আসবে বার্সেলোনা এবং আর্জেন্টিনার সুপারস্টার লিওলেন মেসি।
এর আগেও ২০০৯ সালে একবার বাংলাদেশে এসেছিলেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য। ম্যাচটি অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করে।
