
বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে অনেক শিরোপাই জিতেছে মেসি। পারেনি জাতীয় দলের হয়ে কোন শিরোপা জিততে। আর সেই ব্যার্থতা নিয়ে না যানি ফুটবলকে বিদায় জানিয়ে দেন মেসি।
এমন পরিস্থিতির মাঝে মেসিকে জাতীয় দল না ছাড়ার অনুরোধ করল এক সময়ের সতীর্থ কার্লোস তেবেজ। ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনি অনুরোধ করে তেবেজ।
এ সময় তেবেজ বলেন, আমার মনে হয় মেসি তার নিজের সম্পর্কে চিন্তা করছে। সে হয়তো চিন্তা করছে যে, যদি কোন প্রজেক্ট তাকে খুশি করতে না পারে এবং তাকে সন্তুষ্ট করতে না পারে তাহলে তার জন্য আর্জেন্টিনাকে নেতৃত্ব দেয়া আরো কঠিন হয়ে যাবে।
তেবেজ আরও বলেন, আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি। কিন্তু তাকে সন্তুষ্ট রাখতে পারিনি। তার লক্ষ্য পূরনের জন্য যা প্রয়োজন তা আমরা দিতে পারিনি। আমার মনে হয় আমরা ভূল। আমরা তাকে খুশি রাখতে পারিনি।
এরপর মেসির কাছে অনুরোধ করে তেবেজ বলেন, একজন খেলোয়ার এবং একজন আর্জেন্টাইন হিসেবে আমি তাকে বলব, আমাদের তাকে প্রয়োজন। আমাদের তাকে প্রয়োজন কারন সে আর্জেন্টিনার ইঞ্জিন। যত বেশি সম্ভব তার আর্জেন্টিনার হয়ে খেলা প্রয়োজন।
এই মুহুর্তে আমি তাকে বলব, মাথা ঠান্ডা রাখো, বিশ্রাম নাও এবং ভালো থাকার চেষ্টা করো। তারপর আমাদের তাকে মাঠে প্রয়োজন।
