মেসিকে দলে নিয়ে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাব রোমা। আর এটি নিয়ে আলোচনাও কম হচ্ছে না। তবে কয়েক দিন ধরে আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো  ম্যালকমের দলবদলের বিষয়টি।

নতুন মৌসুমে রোমার সাথে চুক্তি প্রায় সম্পন্ন হয়ে গেলেও শেষ মুহুর্তে উলটপালট করে দেয় বার্সেলোনা। ৪ কোটি ১০ লাখ ইউরোর বিনিময়ে তাকে দলে ভিরিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকাকে এমন বাবে ছিনিয়ে নেওয়াকে অন্যায় বলছেন রোমার সভাপতি জেমস পাল্লোত্তা। তার মতে লিওনেল মেসিকে রোমাতে আসতে দিলেই এই অন্যায় থেকে মুক্তি পাবে বার্সা।

রোমার সভাপতির মতে, ম্যালকমের সঙ্গে তাদের চুক্তি প্রায় চূড়ান্তই ছিল কিন্তু কয়েক ঘন্টার মাঝে সব পাল্টে দেয় কাতালান ক্লাবটি।

ম্যালকমকে হাতছাড়া করে জেমস পাল্লোত্তা ক্ষোভ নিয়ে বলেন, ‘আমাদের কাছে বার্সেলোনা ক্ষমা চেয়েছিল। কিন্তু আমরা তাদের ক্ষমা করিনি। কেবল দুটি শর্তেই তাদের ক্ষমা করা যাবে। প্রথমত তারা ম্যালকমকে আমাদের ফিরিয়ে দিক। দুই, নাহলে শুভেচ্ছার দূত হিসেবে অন্তত মেসিকে আমাদের দিয়ে দিক।’

মেসিকে দলে পাওয়ার লড়াইয়ে বেশ কিছু ক্লাব রয়েছে। তবে অন্যন ক্লাব থেকে অভিনব পন্থা অবলম্বন করছে রোমা । খেলোয়াড় হিসেবে না হলেও শুভেচ্ছাদূত হিসেবে দলে নিয়ে ক্লাবের মূল্য বাড়াতে চাইছে তারা।