ভারতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজও গড়েন আরেক রেকর্ড।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ নেতৃত্ব দেন ভারতীয় এই নারী ক্রিকেটার। ভারতের হয়ে তার নেতৃত্ব দেয়া ম্যাচের সংখ্যা ১১৮। তার আগে ইংল্যান্ডের শার্লট অ্যাডওয়ার্ডস ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে সবার উপরে ছিলেন। এই তালিকার তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। তিনি ১০১ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।

আজকের ম্যাচের আগে মিতালি রাজ ১১৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন। তখন ইংল্যান্ডের শার্লট অ্যাডওয়ার্ডসের সাথে তার নাম ছিলো। শ্রীলংকার বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নেই এই রেকর্ড গড়েন।