
গতকাল হায়দারাবাদে বিপক্ষে ১৯ তম ওভারে ১ রান দিয়ে ২ উইকেট শিকার করে আগের ম্যাচের কড়া জবাব দিলেন ফিজ। তারপরেও সাকিবদের কাছে এক উইকেটে হেরে যায় মুম্বাই। পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে অভিষেকের পর থেকেই জাতীয় দলে অটোমেটিক চয়েজ মোস্তাফিজুর রহমান। কাধের ইনজুরিতে আক্রান্ত হলেও তার কাটারের ধার কমেনি।আগের মতো এখনও তার বল খেলাটা যে কোনো ব্যাটসম্যানের জন্য কঠিন ব্যাপার। যে কারণে তাকে দলে নিতে হুমড়ি খেয়ে পড়েন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট কর্তারা।
অথচ ভারতীয় একটি মিডিয়া বলছে, পিঠের ইনজুরির কারণে ছিটকে যাওয়া প্যাট কামিন্সের কারণে নাকি মোস্তাফিজের ভাগ্য খুলে গেছে?
এই কথার জবাবে রোহিত বলেন, বিষয়টা আসলেই হাস্যকর মোস্তাফিজকে দলে জায়গা পেতে আবার কারো ইনজুরিতে পড়া লাগে নাকি? কাটার মাস্টার তো যে কোনো দলের জন্যই ‘কী’ প্লেয়ার।তিনি আরো বলেন গতকাল মুস্তাফিজ যে ম্যাজিক দেখেছিয়ে আমি আশাবাদী আগামিতে মুস্তাফিজ আমাদের জন্য ভাল কিছু করার জন্য আপ্রান চেষ্টা করছে।মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচেও অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই পেস বোলার। ইনিংসের শেষ ওভার পর্যন্ত দলকে খেলায় রাখেন তিনি।সুতরাং এক ম্যাচ দিয়ে কাউকে বিচার করা ঠিক না,প্রথম ম্যাচে একটু খরচে বোলার ছিল মুস্তাফিজ কিন্তু সে নিজ প্রতিভাতে ঠিকি পরের ম্যাচ জ্বলে উঠেছেন।আমরা ঘুরে দাড়াব এটাই শেষ কথা।
