
আইপিএলে চলতি আসরের টানা তিন ম্যাচ পরাজয়ের পর জয়ের মুখ দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দল জয়ের দিন বল হাতে ভালো করতে পারেনি মুস্তাফিজুর রহমান।
তার আইপিএল ক্যারিয়ারে সবথেকে বাজে বোলিং করেছেন গতকাল মঙ্গলবার। রয়্যাল চ্যালেঞ্জার্সদের ব্যাটসম্যানদের কোন বিপদেই ফেলতে পারেননি তিনি।
বল হাতে ৪ ওভারে খরচ করেছে ৫৫ রান। উইকেট শূণ্য ছিলেন তিনি। দল জিতলেও এই জয়ে অবদান রাখতে পারেননি বাঁহাতি এই পেস বোলার।
এদিকে আইপিএল ক্যারিয়ারে নিজের সবচেয়ে বাজে সময় পার করলেও অধিনায়ক রোহিত শর্মার পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। অধিনায়ক রোহিত এখনও আস্থা রাখছেন তার উপর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, একজন বোলার সবদিন ভালো করবে এমন কোন কথা নেই। একদিন খারাপ জেতেই পারে তার। মুম্বাই দলপতি রোহিত শর্মার মতে,
বিগত কয়েক বছর ধরে আমাদের দলের পেস বোলিং বিভাগ তাদেরটা বেশ ভালো ভাবেই করে আসছে। মুস্তাফিজ প্রথম বারের মত খেলছে মুম্বাইতে, মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে সে।
আজকে সে ভালো করতে পারেনি কিন্তু এমন হতেই পারে। মাঝে মাঝে আপনি ছন্দে থাকবেন এবং ধারাবাহিকতা বজায় রাখবেন আবার কোনদিন আপনি হয়তো পারবেন না। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দলীয় ভাবে খেলেছি আজ তাই জিততে পেরেছি।
