
সম্পিতি শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপ। এখন ক্লাব ফুটবললে অপেক্ষায় ফুটবল প্রেমিরা। বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে সেরা গোলকিপারের পুরুস্কার হিসেবে গ্লোন্ডেন গ্লাবস পেয়েছেন বেলজিয়ামের গোলকিপার কর্তোয়া। এখন বেলজিয়ামের গোলকিপারকে দলে ভেড়ানোর চেস্টা করছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই পক্ষের আলোচনা অনেকদূর এগিয়ে গেছে।
ক্রীড়া দৈনিক মার্কার খবর, খুব দ্রুতই কোর্তোয়া-রিয়াল চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। বেলজিয়ামের গোলকিপার কোর্তোয়ার দলে আসলে বিপদে পড়বে কেইলর নাভাস। গত মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের এক নম্বর গোলকিপার ছিলেন নাভাস। কোর্তোয়ার দলে আসল জায়গা হারাতে পারে নাভাস। সেই সাথে রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে হতে পারে নাভাস। নাভাসকে ছেড়ে দিয়ে কোর্তোয়াকে দলে নেওয়ার সিদ্ধান্ত রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের।
বিশ্বকাপে কোর্তোয়ার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে পেরেজ। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোর্তোয়ার। ২৬ বছর বয়সি কোর্তোয়া সর্বোচ্চ ২৭টি গোল সেভ করে জিতেছেন গোল্ডেন গ্লাভ পুরস্কার।
এর আগেও লা লিগায় খেলে ছিলো কোর্তোয়ার। তিন মৌসুম খেলেছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে। এরপর চার মৌসুম খেলেন চেলসিতে। চেলসি থেকেই রিয়াল মাদ্রিদে আসছেন কোর্তোয়া। রিয়াল মাদ্রিদে সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে নাভাসের। কোর্তোয়ার দলে আসলেই চুক্তির আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে হবে নাভাসকে।
