লিগ ওয়ান যেমনি হোক, চ্যাম্পিয়নস লিগের টিকে থাকার জন্য পিএসজির ব্রাজিল সুপারস্টার নেইমারকে সুস্থ থাকতেই হবে। তবে এই মুহুর্তে যেই খবর এসেছে তা বেশ হতাস করার মতোই।

লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন নেইমার। তিনি জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। দলটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে সুখকর অভিজ্ঞতা হয়নি তার।  তার আগে গেলো বছর অক্টোবর মাসে এই মার্সেইয়ের বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলের ড্র হওয়া ম্যাচে পিএসজির হয়ে একমাত্র গোল দাতা নেইমারকে লাল কার্ড দেখতে হয়েছিল। এবার দ্বিতীয় লেগের ম্যাচে বাংলাদেশ সময় রবিবার রাত ২টায় নিজেদের মাঠে মার্সেইয়ের মুখোমুখি হবে উনাই এমেরির শিষ্যরা। ম্যাচটিতে ব্রাজিলের তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পিএসজির এক সংবাদ থেকে জানা গেছে, ব্রাজিল সুপারস্টার নেইমার ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন। যে কারণে গতকাল দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। এরপরেও রবিবারের ম্যাচে তাকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ উনাই এমেরি বলেছেন, ‘নেইমার অসুস্থ।

তবে আশা করছি, শনিবার সে অনুশীলনে ফিরবে এবং রোববার খেলতে পারবে। তার কোনো চোট নেই। গ্যাস্ট্রোএন্টারাইটিস ও হালকা জ্বরে ভুগছে সে। ‘