
রেকর্ড দাম ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার জুনিয়র। কিন্তু পিএসজিতে এসে দলের সাথে কিছুতেই মন্নোনিবাশ করতে পারছেন না নেইমার। এর পিছনে বেশ কিছু কারনও আছে তার। তবে পিএসজি ছাড়ার বিষয়টি এতোদিন গুঞ্জন থাকলেও সেই গুঞ্জনে সাড়া দিয়ে নেইমারের চূড়ান্ত দামটাও নির্ধারন করে দেয় পিএসজি।
সংবাদ মাধ্যম ‘দ্য সান’ এর খবর অনুযায়ী, নেইমার পিএসজি’র রেকর্ড অর্থ উপেক্ষা করতে পারেনি। তাদের বড় বড় পরিকল্পনার কথা শুনেই বার্সা বার্সা ছাড়েন নেইমার। কিন্তু পিএসজিতে এসে দেখেন আসলে পরিকল্পনা বলতে কিছুই না। সেজন্য আবার তিনি ফিরতে চাচ্ছেন বার্সায়। আর বার্সায় ফেরার জন্য তার পথটাও খুব বেশি কণ্টকময় না। কারণ ক্লাব ছাড়লেও বার্সায় বন্ধুরা পর হয়ে যায়নি। তাদের সঙ্গে যোগাযোগও আছে নেইমারের।
তবে পিএসজি কি তাকে সহজে ছেড়ে? ২০১৯ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নেইমারের। সেজন্য হয়তো গ্রীষ্মকালীন দলবদল ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে নেইমারকে। তাছাড়া ইনজুরিতে থাকা নেইমারও হয়ত দলের হয়ে রাশিয়া বিশ্বকাপটা খেলে তবেই এসব নিয়ে চিন্তা করবেন।
ক্লাব ছাড়ার গুঞ্জনে পিএসজি কিন্তু হাওয়া দিচ্ছে। সানের খবর অনুযায়ী, রেকর্ড ১৯৮ মিলিয়ন ইউরোতে কেনা নেইমারের জন্য বড় দাম হাকিয়েছে পিএসজি। যে দামে তারা নেইমারকে কিনেছে তার থেকে ২০০ মিলিয়ন ইউরো বেশি দিলেই ছাড়বে তাকে। তার মানে দামটা আসে ৩৯৮ মিলিয়ন ইউরো।
আর বার্সাকি সেই দামে কিনবে নেইমারকে? এখন সেটাই দেখার বিষয়।
