রেকর্ড দামে বার্সা ছেড়ে পিএসজিতে যায় নেইমার। এটি ছিলো ফুটবল বিশ্বের বহুল আলোচিত একটি বিষয়। এখন আবারও আলোচনায় নেইমার। দলবদলের সাত মাস না যেতেই আবারও বার্সেলোনায় আসতে চায় নেইমার। তবে এক্ষেত্রে ব্রাজিলয়িান তারকা দুটি শর্ত দিয়েছেন। শর্ত দুটি মেনেনিলেই বার্সেলোনায় আসবেন নেইমার। আর নেইমারের এই দু’টি শর্তেই অঙ্গাঅঙ্গিভাবেই জড়িত লিওনেল মেসি।

এ ব্যাপারে স্প্যানিশ স্পোর্টস ম্যাগাজিন ‘ডন ব্যালন’ জানিয়েছে, প্রথমত মেসির সমান পারিশ্রমিক চান নেইমার। বর্তমানে মেসির বার্ষিক বেতন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও স্প্যানিশ সংবাদমাধ্যমে সবমিলিয়ে বছরে ৪৩ মিলিয়ন ইউরোর কথা বলা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৯ কোটি ২৫ লাখের বেশি।

আর দ্বিতীয় শর্তটি হলো, বার্সায় তার যোগদানের ব্যাপারে মেসির সরাসরি হস্তক্ষেপ চান নেইমার। তাকে আবার সই করাতে কাতালান ক্লাবটিকে মেসি প্রকাশ্যে অনুরোধ করুক এমনটাই চাওয়া ব্রাজিলিয়ান সুপারস্টারের। প্রসঙ্গত, অতীতে এমন কিছুই চেলসির সেস ফ্যাব্রিগাসের জন্য করেছিলেন মেসি।

যদিও কিছুদিন আগেই নেইমারকে বার্সেলোনায় আসতে না করে দিয়েছেন লিওনেল মেসি। ইংলিশ গণমাধ্যম স্টারের প্রতিবেদনে বলা হয়, মেসি তার সাবেক সতীর্থকে ক্ষুদে বার্তায় জানিয়েছেন, এই মুহূর্তে বার্সায় তোমাকে আর দরকার নেই।