
দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। আর তাই ব্যস্ত সময় পার করছে বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলো। এদিকে বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই উৎকণ্ঠা বাড়ছে ব্রাজিল ভক্তদের মাঝে। কারণ তাদের প্রিয় তারকা নেইমার যে এখনো ইনজুরিতে। কবে নাগাদ তিনি ফিরছেন এমন প্রশ্ন সবার মনে। তবে অবশেষে উৎকন্ঠিত ভক্তদের স্বস্তির বার্তা দিলেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
শুক্রবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে কোন বাধা নেই। শিগগিরই তিনি ফিরছেন। তাকে বিশ্বকাপে দেখা যাবে।’
এসময় তিনি আরো বলেছেন, ‘সেরা উপায়ে সেরে উঠতে সে (নেইমার) কঠোর পরিশ্রম করছে। আশা করি, সে পুরোপুরি প্রস্তুত হয়েই বিশ্বকাপের অনুশীলনে যোগ দিতে পারবে।’
