
বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সেরা তিনজন খেলোয়াড় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। ক্লাব ফুটবলে তিন জনের অর্জন এখন চূড়ায়।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপ বাছাই পর্বে নিজ দলকে বিশ্ব আসরে তুলতে নিজের শতভাগ দিয়েছে তিনজনই। রাশিয়া বিশ্বকাপে সহজে এবং সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ব্রাজিল।
তবে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় রোনালদোর পর্তুগাল ও মেসির আর্জেন্টিনাকে। বাছাই পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে পতুর্গাল।
একই দিন ইকুয়েডরকে ৩-১ হারায় আর্জেন্টিনা।বিশ্বকাপে বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে ১৮টি ম্যাচ খেলে মেসির আর্জেন্টিনা। দলের হয়ে সব গুলো ম্যাচ খেললেও লিওনেল মেসি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ৫ ম্যাচ।
বাছাই পর্বে তার র্যাটিং পয়েন্ট ৮.৩৪। অপরদিকে ইউরোপের গ্রুপ পর্বে ১০টি বাছাই পর্বের ম্যাচ খেলে পর্তুগাল। যার মধ্যে ৬ ম্যাচই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা রোনালদো। তার র্যাটিং পয়েন্ট ৮.৭৬।
তবে তাদের দুই জন থেকে এগিয়ে পিএসজির নতুন ট্রার্ম নেইমার। বাছাই পর্বের ১৭ ম্যাচে ৭বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নেইমার। তার র্যাটিং পয়েন্ট ৮.৮১।
