কয়েক দিন পর শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের জার্সি কিনতে ব্যাস্ত ভক্তরা। ব্রাজিল আর্জেন্টিনা সহ ভিবিন্ন দেশের জার্সি কিনছে ভক্তরা।

কিন্তু অবাক করা ব্যাপার হল নাইজেরিয়ার জার্সির পেছনে হুমড়ি খেয়ে পড়ছে পুরো পৃথিবীর মানুষ। অনুষ্ঠানিক ভাবে জার্সি বের হওয়ার আগেই সারা বিশ্ব থেকে ৩০ লাখ প্রি-অর্ডার পেয়েছিল নাইকি। গত শুক্রবার (১ জুন) আনুষ্ঠানিকভাবে নাইকির স্টোরে আবা হয় নাইজেরিয়ার জার্সি। আর সেই জার্সি মাত্র তিন মিনিটেই বিক্রি শেষ! অবিশ্বাস্য বললেও বোধহয় এটাকে কম বলা হবে।

আনুষ্ঠানিকভাবে জার্সি বাজারে আসা মাত্রই সবাই কিনতে ব্যস্ত হয়ে পড়েন। লন্ডনের নাইকি টাউনের বাইরে অক্সফোর্ড স্ট্রিটে সারি বেধে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকেন জার্সি কিনতে আসা ভক্তরা। জার্সি আসার তিন মিনিটের ভেতরেই সব শেষ হয়ে যায়। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো- নাইকি জানিয়েছে নতুন করে এ মুহূর্তে আর জার্সি নিয়ে আসার কোনো সম্ভাবনা নেই তাদের।

এর আগে নাইজেরিয়ার ভুয়া জার্সিতে ছেয়ে যায় পুরো স্পোর্টস মার্কেট। যদিও সেটির ডিজাইনের সঙ্গে মিল রয়েছে নাইকির বানানো জার্সির। ৩০ লাখ ভুয়া জার্সি ইতোমধ্যে বিক্রি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। নাইজেরিয়ার হোম জার্সির মূল্য নাইজেরিয়ান মুদ্রায় ৪১ হাজার নায়রা।

নাইজেরিয়ার জার্সি দিয়ে এমন উত্থানে কিছুটা চিন্তায় পড়তেই পারে অন্যন্য দেশগুলো। বিশেষ করে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। যাদের জার্সি বেশি বিক্রি হয় তারা আরও জোরেসোরে উৎপাদন বাড়াতে মনোযোগী হতেই পারে।