
গৌরবান্বিত চ্যাম্পিয়ন্স লিগের সমৃদ্ধ ইতিহাসে আজ পর্যন্ত কেউ গ্রুপ স্টেজের প্রতিটি ম্যাচে গোল করতে পারেনি। তবে এবছর পিএসজির ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিওর এবং রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো প্রত্যেকে ৫টি ম্যাচেই গোল করেছে।
হাতে থাকা আর একটি ম্যাচে দু’জনের মধ্যে যেই গোল করবে একমাত্র এবং প্রথম ফুটবলার হিসেবে রেকর্ডটা একান্ত তার হয়ে যাবে, আর যদি দুই জনই গোল করে,
তবে তারা রেকর্ডটার মালিক হবেন যৌথভাবে! দুই জনের জন্যই চ্যাম্পিয়নস লিগে সামনে রয়েছে বেশ কঠিন চ্যালেঞ্জ,
রিয়াল মাদ্রিদের মাঠে অতিথি হয়ে আসবে বরুশিয়া ডর্টমুন্ড আর এদিকে প্যারিস সেইন্ট জার্মেইকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ।
