
টি-টুয়েন্টির এক নাম্বার দল পাকিস্তান তার প্রমাণ দিলো আজও। আজ (রবিবার) ত্রিদেশীয় সিরিজে টি-টুয়েন্টির দুই নম্বর রেংকিংয়ে থাকা অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে পাকিস্তান। আজ নিজেদের টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ১৮৩ রানের লক্ষ নিয়ে ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। আর এই নিয়ে টানা ৯টি টি-টুয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান।

অস্ট্রেলিয়ার দেয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দুর্ধান্ত খেলে দলকে চাপমুক্ত করে অধিনায়ক সরফরাজ। ফখর জামানকে সাথে নিয়ে ২৮ বলে ৪৫ রানের জুটি ঘরেন। ব্যাক্তিগত ২৮ রানে সরফরাজ আউট হলে ক্রিকেট মাঠে ঝড় শুরু করেন ফখর জামান।

শোয়েব মালিককে সাথে নিয়ে ১০.৪ ওভারে ১০৭ রান যোগ করেন। খেলেন উইনিং টর্নেডো ইনিংস। ১২ চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৪৬ বল খেলে ৯১ রানের টর্নেডো ইনিংস খেলেন। ম্যাচ যখন হাতের মুঠোয় তখন আউট হয় ফকর জামান।

ফখর আউট হওয়ার পর বাকি কাজটি করেন শোয়েব মালিক। তার অপরাজিত ৩৭ বলে ৪৩ রানে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। ফলে ২৮ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে কোন টুর্নামেন্ট জিতলো পাকিস্তান।
