
‘৮৬-র বিশ্বকাপ ইতিহাসের পুনরাবৃত্তির হলোনা মরক্কোর। ১৯৮৬ সালের বিশ্বকাপে পর্তুগালেকে ৩-১ গোলে হারিয়েছিলো মরক্কো। মনে মনে হয়তো এমন বেদনা পুষে রেখে ছিলো পর্তুগাল। চলমান রাশিয়া বিশ্বকাপে হট ফেবারিটদের মধ্যে একটি না ধরলেও ফেবারিটের তালিকায় আছে তারা।
আর ফেবারিটকে যে হট ফেবারিটে পরিনত করতে চলেছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় মরক্কোর জালে বল গুজে দেন এই তারকা। আর এতে করে এগিয়ে যায় পর্তুগাল। এরপর খেলার বাকি সময়ের বেশির ভাগ মরক্কোর পায়ে বল থাকলেও কাজের কাজটি তারা করতে পারেনি।
ম্যাচে আগে মরক্কোর ফয়সাল ফাজির তো বলেই দিলেন, আমরা এখনও বিদায় নিইনি, ‘আমি সব পর্তুগাল খেলোয়াড়কে নিয়ে বলব না। আমাদেরও ভালো খেলোয়াড় আছে এবং আপসেট ঘটানোর সামর্থ্য আছে। আকরাফ হাকিমি জানেন ক্রিশ্চিয়ানো সেরা। তার সম্পর্কে আমাদের বলেছেন তিনি।
ইরানের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম; কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। যদি আমি বলি যে, আমরা কোয়ালিফাই করতে পারব না, সেটা হবে মিথ্যা কথা। যুদ্ধে আমরা এখনও পরাজিত হইনি। আমাদের বিদায়ও নিশ্চিত হয়নি।’
