সফরকারী জিম্বাবুয়ে বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ অনুষ্টিত হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে পরাজিত করে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে অভিষেক করানো হয় ফজলে রাব্বিকে। কিন্তু সিরিজের অভিষেক ম্যাচেই (শূণ্য) ডাক মেরে আউট হয়। তবে অভিষেকে ডাক মারা রাব্বির জন্য নতুন কিছু নয়। এর আগেও অভিষেক ম্যাচে (শূণ্য) ডাক মেরে আউট হয়েছে।

২০০৪ সালে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক। অভিষেক ম্যাচে ০ (ডাক) মারেন তিনি।

সে বছর ই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিষেক ম্যাচেও ০ (ডাক) মারেন তিনি।

২০১৬ সালে বরিশাল বুলসের হয়ে বিপিএল অভিষেকেও ০ (ডাক) মারেন তিনি।

সবশেষ ২০১৮ সালে গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে ওয়ানডে অভিষেকেও ০ (ডাক) মারেন তিনি!

অভিষেকের ডাক যেন পিছুই ছাড়ছে না তার। আশা করি সামনের ম্যাচ গুলোতে তার কাছ থেকে দুর্দান্ত ইনিংস উপহার পাবো আমরা।

বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচটি লাইভ দেখুন এখানেঃ