আজ চ্যাম্পিয়নস লিগে মাঠে গড়াতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ‘এলক্লাসিকো’। এর আগে বহু বছর ধরেই এল ক্লাসিকোতে বার্সার জার্সিতে উপস্থিত থাকতেন মেসি ও রিয়ালের জার্সিতে থাকতেন রোনালদো। কিন্তু রীতিমতো এবার আর সেটা দেখা যাবে না।

চলতি মৌসুমের শুরুতে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। তাই স্বাভাবিকভাবেই এবারের এল ক্লাসিকোতে থাকবেন না তিনি। আবার সম্প্রতি খেলার সময় হাত ভেঙে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকায় ম্যাচটি খেলা হচ্ছে না মেসিরও।

কিন্তু প্রশ্ন হচ্ছে শেষ কবে মেসি-রোনালদোবিহীন এল ক্লাসিকো দেখেছিলো বিশ্ব? আসলে সময়ের পাথর্ক্যটা এতোটাই বেশি যে অনেকেরই সেটি ভুলে যাবার কথা। বছরের হিসেবে প্রায় ১১ বছর আর দিনের হিসেবে ৩ হাজার ৯৬২ দিন পর ‘এল ক্লাসিকো’ অর্থাৎ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথে নেই লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর কেউই।

২০০৭ সালের ডিসেম্বরে শেষ বারের মতো মেসি-রোনালদোবিহীন এল ক্লাসিকো দেখেছিল ফুটবল দুনিয়া। এরপর আগামী রোববার দুনিয়া দেখবে আরও একটি ক্লাসিকো দেখবে ফুটবল প্রেমিরা।