চলতি বছরের ২য় এল-ক্লাসিকোতে আজ বাংলাদেশ সময় রাত ৯ঃ১৫ মিনিটে ক্যাম্প নো স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। মেসি রোনালদো নেই তবুও যেন উত্তেযনার কমতি ছিলোনা ম্যাচটিতে । ম্যাচের ১১ মিনিটে আলভার এসিস্টে ১-০ গোলে নিজের দল বার্সালোনাকে এগিয়ে দেন ফিলিপে কৌতিনহো।

এক শুন্য গোলে ফিছিয়ে পড়ে জেনো আরো হিংস্র হয়ে পরেছে বেল বেনজেমার রিয়াল, এদিকে মাদ্রিদের আক্রমণকে সামাল দিয়ে সুযোগ পেয়েই বার্সালোনা করছে পাল্টা আক্রমণ। ৩০ মিনিটের মাথায় ডি-বক্সের ভিতরে সুয়ারেজকে ফাউল করলে প্যানাল্টি পায় বার্সালোনা এবং সেই প্যানাল্টি থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ সুয়ারেজ।

চলতি ম্যাচের প্রথম হলুদ কার্ডের দেখা পায় ৩৮ মিনিটে বার্সালোনার মিড-ফিল্ডার রাকিটিচ এর পরের মিনিটেই আবার রিয়ালের ডিফেন্ডার নাচো দেখা পায় সেই হলুদ কার্ডের দেখা। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথম আর্ধের খেলা শেষ করে বার্সালোনা।

২য় আর্ধের প্রথম মিনিটেই ভারানির বদলি হিসেবে রিয়াল মাদ্রিদ মাঠে নামায় ভাজকুয়েজ কে। মাঠে যখন মার্সালোকে খুজেই পাওয়া যাচ্ছে না ঠিক তখনি বার্সালোনার জাল কাঁপিয়ে ২-১ এ সমতায় ফিরালো ৫০ মিনিটে মার্সালো তার দল রিয়াল মাদ্রিদকে।

ম্যাচেত ৩য় হলুদ কার্ডের দেখা পায় ৫৬ মিনিটে গেরেথ বেল। ঠিক তার একটু পরেই লোকা মদ্রিচের টার্গেট শর্টটি ফিরে আসে বার্সালোনার গোল পোষ্টের মাথায় লেগে।

মার্সালোর করা গোলে যেন প্রাণ ফিরে পেলো রিয়াল মাদ্রিদ বার বার করে যাচ্ছে গোলের চেষ্টা কিন্তু বার বারোই তাদের হার মানতে হচ্ছে বার্সালোনার শক্তিশালী ডিফেন্সের কাছে। ৬৯ মিনিটে রাফেনালের বদলি হিসেবে বার্সালোনা মাঠে নামায় সেমেডোকে ।

৭৩ মিনিটে মেসি বিহীন বার্সালোনার প্রাণ কৌতিনহোকে তুলে মাঠে নামায় ডেম্বেলেকে, কে জানতো খেলার রুপটাই পালটে দিতে যাচ্ছে এই ডেম্বেলে ৭৪ মিনিটে ডেম্বেলের ক্রোসে রবার্তোর এসিস্টে আবারো গোলের দেখা পান সুয়ারেজ। গোল করার পরের মিনিটেই হলুদ কার্ড পায় বার্সালোনার এই ফলোয়ার্ড লুইজ সুয়ারেজ।

৭৭ মিনিটে আবারো প্লেয়ার বদলে মেতেছেন রিয়াল মাদ্রিদ। বেলের পরবর্তি হিসেবে মাঠে নামায় এসেন্সিওকে  কিন্তু তাতে কি খুদার্থ সুয়ারেজের যে আজ গোলের নেশায় পেয়েছে তাইতো সুযোগ পেয়েই ৮৩ মিনিটে রবার্তোর এসিস্টে হ্যাট্রিক করে ফেললেন ।

এদিকে ৮৪ মিনিটে আর্থারে পরবর্তি হিসেবে মাঠে নামেন ভিদাল নেইমেই ৮৭ মিনিটে বল জরালেন বার্সার জালে ।

দিন শেষে ৫-১ গোলের পরাজয় নিয়ে বার্সালোনার মাঠ ছারতে হয় রিয়াল মাদ্রিদকে।