রাশিয়া বিশ্বকাপ নিয়ে যখন চলছে ভক্তদের মনে কে হবে এবারের বিশ্বকাপ জয়ী দল । ঠিক তখনি মিলে গেলো এক নতুন তথ্য যা নিয়ে গণমাধ্যম হয়ে উঠেছে গরম ।

কিছু বিশ্বকাপ ট্রফির খোঁজ মিলেছে আর্জেন্টিনায়। এটা অবশ্য ফিফার নিরেট বিশ্বকাপের ট্রফি না। ভেতরে ফাঁপা এই বিশ্বকাপ রেপ্লিকাগুলোর মধ্যে পাচার করা হচ্ছিল কোকেইন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দেখা গেছে অভিনব পদ্ধতিতে এই মাদক পাচারের ঘটনা। বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে ট্রফির রেপ্লিকার মধ্যে কোকেইন চালান করা হচ্ছিল।

এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করেছে দুটি গাড়ি ও দুটি বন্দুক। বেশ কয়েকটি বিশ্বকাপ ট্রফির মধ্যে পাওয়া গেছে দেড় কেজি পরিমাণ কোকেইন ও গাঁজা।

উল্লেখ্য, ২০০২ সালে শেষবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। চলমান বিশ্বকাপে নকআউট পর্বে যেতে হলে নাইজেরিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটি জিততেই হবে তাদের।