
আজ রাতে রাশিয়া বিশ্বকাপ-২০১৮র প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম এবং ফ্রান্স। এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গূরত্বপূর্ন। এই ম্যাচের রেফারীর দায়িত্বে থাকছেন উরুগুয়ের আন্দ্রে কুনিয়া।
তবে এই রেফারী বেলজিয়ামের কাছে অপরিচিত হলেও ফ্রান্সের কাছে ঠিকই পরিচিত। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফরাসিদের প্রথম ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এর বাইরে টুর্নামেন্টে আর একটি ম্যাচেই দেখা গেছে তাকে। ‘বি’ গ্রুপে ইরান ও স্পেনের মধ্যকার ম্যাচটি পরিচালনা করেছিলেন ৪১ বছর বয়সী এই রেফারি।
ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্রিজমানকে জশুয়া রিসডন ফাউল করলে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে স্পট কিকের বাঁশি বাজান তিনি। আর সেটাই ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রযুক্তির সহায়তায় দেওয়া প্রথম পেনাল্টি। এই রেফারী নিজের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার ৩জন, ইরানের ২ জন এবং ফ্রান্সের একজনকে হলুদ কার্ড দেখান।
