রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক ও মিডফিল্ডার লুকা মদ্রিচ। ফাইনাল ম্যাচে পরাজিত দলে থাকলেও ব্যক্তিগত সাফল্যের খাতায় একটি ট্রফি যোগ হলো মদ্রিচের।

পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলে নিজ দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু ফাইনালেই হল ছন্দপতন। ৪-২ গোলে হেরে শেষ হয়ে যায় ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্বপ্ন। তবে ঠিক মেসির মতো করেই বিশ্বকাপের গোল্ডেন বলটা জেতেন মদ্রিচ। এনিয়ে টানা পঞ্চম বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন বিশ্বকাপ না জেতা দলের কোন খেলোয়াড়।

লুকা মদ্রিচ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন। বিশ্বকাপের দ্বিতীয় সেরা খেলোয়াড় সিলভার বল জিতেছেন বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের তারকা স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যান। এছাড়া তৃতীয় সেরা খেলোয়াড়ের ব্রোঞ্জ বল জিতেছেন বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড।

অপরদিকে ৬ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।ফাইনাল শুরুর আগে গ্রিজম্যান এবং এমবাপে ৩ গোল করে কেইনের ৬ গোলকে স্পর্শ করার লক্ষ্যে ছিলেন। কিন্তু ফাইনালের মঞ্চে দুইজনেই মাত্র ১টি করে গোল করতে পারলে গোল্ডেন বুটটি নিজের করে নেন হ্যারি কেইন।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিল হ্যারি কেইন। তার বাকি পাঁচটি গোলের তিনটিই এসেছে পানামার বিপক্ষে এবং অপর দুটি এসেছে তিউনিসিয়ার বিপক্ষে। বিশ্বকাপে ৬ গোলের ভেতর তিনটিই করেছেন পেনাল্টি থেকে।

৬ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার মাধ্যমে সাবেক ইংলিশ কিংবদন্তী গ্যারি লিনেকারকে স্পর্শ করলেন কেইন। ১৯৮৬ বিশ্বকাপে লিনেকার ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন।অন্য দিকে গোল্ডেন গ্লাপ্স নিজের করে নিয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়ার