রাশিয়া বিশ্বকাপের ৪র্থ ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২ঃ০০ টায়। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় ডি-বক্সের ভিতরে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় পর্তুগাল, সেই পেনাল্টি থেকে গোল মিস করেননি সময়ের সেরা খেলোয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো । 

১-০ গোলে এগিয়ে থেকেও যেনো শান্তি পাচ্ছে না পর্তুগাল করছে বার বার আক্রমণ ,অপরদিকে পর্তুগালের জালে বল জরাতে মরিয়া হয়ে পরেছে স্পেন। ২৪ মিনিটের মাথায় ডিয়াগো কোস্টার গোলে ১-১ সমতায় ফিরলো স্পেন। ২৮ মিনিটে আবারো ডি-বক্সের কাছে ফ্রি-কিক পেলো স্পেন কিন্তু গোল করতে ব্যার্থ হয় ।

খেলার ৩৮ মিনিটে আবারো কর্নার পায় স্পেন কিন্তু আবারো ব্যার্থ হয় স্পেন। ৪২ মিনিটে আবারো রোনাল্ডোর গোলে এগিয়ে গেলো পর্তুগাল , প্রথম আর্ধের খেলা শেষ হয় পর্তুগাল ২-১ স্পেন

২য় আর্ধের খেলায় আবারো শুরু হয় রোনাল্ডো রামোসদের ফুটবল যুদ্ধ , আক্রমণ হচ্ছে সমানে সমান । ৫৩ মিনিটে ইনিয়াস্তা ফাউলের শিকার হয়ে ডি-বক্সের কাছে ফ্রি-কিক পায় এবং দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ভুকোতিসের এসিস্টে ডিয়াগো কোস্টা । ২-২ গলে সমতায় থাকার পরে ৫৮ মিনিটে আবারো দলকে এগিয়ে নিয়ে যায় নাচো।

৭২ মিনিটে কর্নার পায় পর্তুগাল, রোনাল্ডোর নিখুঁত টার্গেট সর্টে বলটি বারপোস্টের মাথায় লেগে ফিরে যায় । তাতে কি  কেও যেনো থেমে থাকবার পাত্র নয় তাই সমান সমান আক্রমণ । কখনো বল রামোস ইনিয়েস্তার অধীনে আবার কখনো বল রোনাল্ডো পেপের দক্ষ পায়ে ।

৮৭ মিনিটে ডি-বক্সের কাছে ফাউল করার ফলে ফ্রি-কিক পায় পর্তুগাল । দল যখন ২-৩ গোলে পিছিয়ে তখন একটি গোল করিয়ে দলকে সমতায় ফেরাতে কে না । এমন গুরুত্ব পুর্ণ সময়ে যেনো আবারো জ্বলে উঠলেন রোনাল্ডো বলজ জরালেন স্পেনের জানে ও করে নিলেন হ্যাট্রিক ।

শেষ পর্যন্ত ৩-৩ গোল নিয়ে ম্যাচ ড্রো হয় পর্তুগাল ও স্পেনের হাই বল্টেজ খেলাটি ।