
বিশ্বকাপে আবারো মুখোমুখি হতে পারে সালাহ রামোস সমীকরন টাও সহজ মিশর যদি এ গ্রুপে রানার্স আপ এবং স্পেন যদি গ্রুপ বি গ্রুপে চ্যাম্পিয়ন হয় যেটা একরকম নিশ্চিত) তাহলে উভয় দলই মুখোমুখি হতে পারে রাউন্ড অফ সিক্সটিন এ।
তবে শেষ ষোল এর বাধা পেরুতে হলে মিশরকে অবশ্যই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে, স্বাগতিক রাশিয়া এবং দুর্বল সৌদি আরব এর সাথে টক্কর দিতে হবে। যে দলে সালাহর মত বিশ্বমানের প্লেয়ার আছে তাতে মিশরের তেমন কোন অসুবিদে হবেনা।
কিন্তু গতকাল রামসের সাথে ট্যাকল এ সালাহ ইঞ্জুর্ড হয়ে পড়েন যার কারনে পেন্ডুলাম এর মত তার বিশ্বকাপ খেলার ভাগ্য ঝুলে পড়ে কিন্তু সব সংশয় দূর করে দেয় মিশরের প্রধান ফিজিও। সালার কাধের এক্স রের রিপোর্ট এ তেমন কোন মারাত্মক কিছু দেখা যায়নি। দেড় সাপ্তাহ লাগতে পারে সর্বোচ্ছ ফিট হতে।
এবার কি সালাহ পারবে রামোস কে হাটিয়ে গোল করে মিশরকে জয় এনে দিতে নাকি রামোস আবারো সালাহ কে রুখে দিবে?
