
আর কিছু দিন বাকি তার পর শেষ হচ্ছে চার বছরের অপেক্ষা। কেননা কিছু দিন পর শুরু হচ্ছে ফুটবলের মহা উৎসব রাশিয়া বিশ্বকাপ। এই বিশ্বকাপে বাছাই পর্বে লড়াই করে টিকে আছে ৩২ দল।
এই দল গুলোকে ড্র এর মাধ্যমে আটটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। এখানে প্রতিটি গ্রুপে নিজেরা লড়াই করবে। লড়াই করে প্রতি গ্রুপ থেকে সেরা দুইটি করে দল পরের রাউন্ডে খেলবে। সেখানে থাকবে ১৬ টি দল। এভাবে হাড্ডাহাড্ডি লড়াই করে দল কমতে থাকবে। অবশেষে থাকবে সেরা দুইটি দল তারাই খেলবে ফাইনাল।
তো এখন দেখে নেওয়া যাক এই বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে।
৪০০ মিলিয়ন ডলার বা ৩৩২৬ কোটি টাকা।পুরস্কারের টাকা ভাগ করা হয় এভাবে (মিলিয়ন ডলারে)-
গ্রুপ পর্বে বাদ পড়া প্রতিদল পাবে ৮ মিলিয়ন করে।
দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া প্রতিদল পাবে ১২ মিলিয়ন করে।
কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রতিদল পাবে ১৬ মিলিয়ন করে।
চতুর্থ স্থান অধিকারী দল পাবে ২২ মিলিয়ন।
তৃতীয় স্থান অধিকারী দল পাবে ২৪ মিলিয়ন।
রানার্সআপ দল পাবে ২৮ মিলিয়ন।
চ্যাম্পিয়ন দল পাবে ৩৮ মিলিয়ন।
