
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সাব্বির রহমান। এই দুঃখ ভুলার আগেই পেলো আরেকটি দুঃসংবাদ। আসন্ন বিপিএলে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা হয়নি তার।
শুধু সাব্বিরই নয় তার সঙ্গে কপাল পুড়েছে সৌম্য সরকাররেও। ওপেনার সৌম্য সরকারও জায়গা পায়নি ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। তবে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান।
মূলত রান খরার কারণেই ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে ছিটকে পড়েছেন সাব্বির-সৌম্য।
‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা অন্যন ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে প্রতি বারের মত আসন্ন বিপিএলে থাকছে না আইকন ক্রিকেটার। তার বদলে রাখা হচ্ছে ক্যাটাগরি সিস্টেম। ক্রিকেটারদের এবার মোট ছয়টি ক্যাটাগরিতে রাখা হচ্ছে।
এগুলো হচ্ছে এ প্লাস, এ, বি, সি, ডি, ই। এছাড়া আগামী মাসে অক্টোবরের ২৫ তারিখে বিপিএলের প্লেয়ার ড্রাফ্টের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে আছেন এটা তার আগেই জানা যাবে।
