
দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো চলে যাওয়ায় সেই জায়গাটি খালি হয়ে আছে। আর সেই শূন্য জায়গাটি পূরণ করতে চায় মোহাম্মদ সালাহকে দিয়ে। তাবে রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সালাহ।
রোনালদো চলে যাওয়ায় তার জায়গায় সালেহকে দলে বেড়াতে লোভনীয় অঙ্কের প্রস্তাব দেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে সালাহকে আনার চেষ্ট করেও ব্যর্থ হয় রিয়ালের প্রেসিডেন্ট।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস’র দাবি, জোরালো ভাবে সালাহর এজেন্টদের সঙ্গে আলোচনা করেছিলো রিয়াল। রিয়ালের লক্ষ্য ছিল যেকোনো মূল্যেই হক তাকে দলে ভিড়াবে। তবে হতাশ করেছেন দ্য ফারাওখ্যাত ফুটবলার। কিন্তু সালাহ পরিস্কার করে জানিয়ে দিয়েছেন এখন তিনি স্পেনে আসবেন না।
সংবাদমাধ্যমটির আরো দাবি, রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েই শান্ত হননি সালাহ। ইতিমধ্যে অ্যানফিল্ডের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন তিনি। যেন তাকে আর কেউ কেনার কথা এখন অন্তত ভুলেও না ভাবে।
লিভারপুলের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন সালাহ। সব মিলিয়ে ৪৪ গোল করেন তিনি। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই করেন রেকর্ড ৩২ গোল। লিগটির ইতিহাসে আর কোনো ফুটবলারের এ নজির নেই।
