দক্ষিণ আফ্রিকার সফরের জন্য ২৯ এপ্রিল দেশ ত্যগ করবে বাংলাদেশ নারী দল। এই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল।

৪ মে সেনওয়েস পার্কে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ২ মে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দলের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ৬ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ৯ মে ডায়মন্ড ওভালে তৃতীয় ওয়ানডে খেলবে, ১১ মে’র চতুর্থ ম্যাচটিও সেখানে। পঞ্চম ও শেষটি ১৪ মে ম্যাংগুয়াং ওভালে।

আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ মে থেকে কিম্বার্লির ডায়মন্ড ওভালে। ১৯ মে দ্বিতীয় ম্যাচ হবে ম্যাংগুয়াং ওভালে। আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত তবে ২০ মে একই ভেনুতে