বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দারুন এক সুখবর। একটি সময় অস্ট্রেলিয়া জাতীয় দলের সেরা ব্যাটসম্যান ছিলেন মাইকেল বেভান। যেই ব্যাসম্যানের নাম শুনলেই ভয়ে পা কাপতো প্রতিপক্ষ বোলারদের। ওয়ানডে ক্রিকেটে ২৩২ ম্যাচ খেলে ৫৩.৫৮ গড়ে তিনি রান  সংগ্রহ করেছেন ৬৯১২। ৬ সেঞ্চুরি সহ হাফ সেঞ্চুরি রয়েছে ৪৬ টি।

অার এমন এক ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় দলের দলের ব্যাটিং উপদেষ্টা করতে যাচ্ছে বিসিবি। তবে এখনই তাকে পাচ্ছে না জাতীয় দলের টাইগার শিবির। কেননা হাইপারফরম্যান্স দলের কোচ সায়মন হেলমট শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে একই ভূমিকায় কাজ করছেন। অা তাই কবে নাগাদ বেভানকে পাওয়া যাবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।