১৯৮৬ সালের ৭ আগস্ট নারায়নগঞ্জে জন্মগ্রহণ করেন এই ফাস্ট বোলার। তার টেস্ট ক্রিকেটে ২০০৫ সালে ২৬ মে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে; যেটি ছিল ইংল্যান্ড এর সফরে প্রথম খেলা। যখন তিনি জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তখন প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডেভ হোয়াটমোর এবং তিনি ছিলেন দলের সবচেয়ে দ্রুতগতির বোলার।

একই বছরে শাহাদাত একদিনের আন্তর্জাতিক অভিষেক ঘটে কেনিয়ার বিরুদ্ধে ১৭ মার্চ। ২০১০ সালে তিনি এশিয়ান গেমসে প্রথম স্বর্ণজয়ী বাংলাদেশ দলের স্কোয়াড সদস্য ছিলেন।

অভিষেকের পাচ বছর পরে তার দ্বিতীয় সফরে প্রথম কোন বাংলাদেশী হিসেবে লর্ডস অনার বোর্ড তার নাম অন্তর্ভুক্ত করা হয়। শুধু তাই নয় প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে হ্যাট্রিকম্যান তিনি।

একসময়ের বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট দলে তিনি থাকতেন কিন্তু এখন আর থাকেন না এই দ্রুতগামী ফাস্ট বোলার। আপনার সামনের দিনগুলো আরো সুন্দর হোক এবং নতুনভাবে ফর্ম নিয়ে ফিরে আসুন এই প্রত্যাশা রইলো।