বিপিএলের ৬ষ্ট আসরের শুরু থেকেই হচ্ছে নানা বিষয় থেকে সমালচনা। এই আসরে ঢাকা বনাম রাজশাহীর ম্যাচে হাস্যকর ভুল করে সম্প্রচারকারীরা। এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের নামটাও ভুল করল সম্প্রচারকারীরা।

সেই ম্যাচে ঢাকা ফিল্ডিং করার সময় সাকিবের নাম উঠে এসেছিলো বারবার। টিভির হাইলাইটসে তখন সাকিবকে দেখানো হয়েছিলো সাকিব ৭ বলে ২ রান করে আউট হয়েছেন।

আর সেখানে সাকিবের নামের বানান দেখানো হয়েছিলো সাকিব হাসান। আর এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনার। এখন দেখার বিষয় এটা নিয়ে কতোটা ভাবে বিসিবি।